নাড্ডার কনভয়ে হামলা, সবটাই নাটক, দাবি মমতার - The News Lion

নাড্ডার কনভয়ে হামলা, সবটাই নাটক, দাবি মমতার




দি নিউজ লায়ন ;  ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথেই হামলা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে। এই  হামলার পর থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার জেরে অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধেও।  


রাজ্য রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতির অধ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি যখন দিল্লি যাই, তখন ওরা আমার সঙ্গে কী করে?’ এর আগে দিল্লিতে হওয়া ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি।


মমতা  বলেন, যখনই আমরা দিল্লি যাই, তখনই ওরা আমাদের ঘেরাও করে।  মুখ্যমন্ত্রীর দাবি এই ঘটনার সবটাই বিজেপির সাজানো। তাঁর মতে, বিজেপির র‍্যালিতে এমনিতে লোক হয় না। তাই মিডিয়ার লাইমলাইট ঘোরানোর জন্য এই কাজ করেছে। সবটাই নাটক বলে মন্তব্য করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.